চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়া এখন উপশহরে পরিণত হয়েছে : ড. হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-১০-০৭ ০১:০৭:৪৯ || আপডেট: ২০১৮-১০-০৭ ০১:০৭:৪৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ার শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের সভায় আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেন, “উন্নয়নে পাল্টে গেছে দেশের দৃশ্যপট । এরই সাথে তাল মিলিয়ে এগিয়ে গেছে রাঙ্গুনিয়া।  আজ থেকে ১০ বছর আগের রাঙ্গুনিয়া, আর এখনকার রাঙ্গুনিয়ার চিত্র আকাশ-পাতাল পার্থক্য।  বর্তমান রাঙ্গুনিয়ার রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সবজায়গায় এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।  শহরাঞ্চলের মতো, এমনকি অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি সুবিধা ভোগ করছেন রাঙ্গুনিয়ার মানুষ।  বর্তমান রাঙ্গুনিয়া এখন উপশহরে পরিণত হয়েছে। আজ থেকে দশ বছর আগে রাঙ্গুনিয়ার যে সন্তান প্রবাসে গেছে তারা হঠাৎ রাঙ্গুনিয়ায় আসলে চিনতে পারবে না।  মানুষ যা দাবি দিয়েছে, তাও করেছি, যা দাবি ছিল না, তাও করেছি।  যেখানে একটা ব্রীজের দাবি ছিল সেখানে দুইটি এমনকি তিনটি-চারটি পর্যন্ত ব্রীজ করে দিয়েছি।  রাঙ্গুনিয়ার প্রতিটি ক্ষেত্রে এখন উন্নয়নে বদলে গেছে।  এই ধারাবাহিতা রক্ষার্থে আওয়ামীলীগকে, শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। ‘শনিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিলক ইউনিয়নের এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নতুন চার তলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে আলোচনা ভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  কলেজ পরিচালনা কমিটির সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিকদার, উত্তরজেলা আওয়ামীলীগ সদস্য ও শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া, কলেজ পরিচালনা পরিষদ সদস্য মো. হাশেম বিএসসি, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *