চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

লেখনিতে উন্নয়নের ভূমিকা রাখায় চকরিয়া প্রেসক্লাবকে সম্মাননা স্মারক

প্রকাশ: ২০১৮-১০-০৭ ২২:০৮:৩৪ || আপডেট: ২০১৮-১০-০৭ ২২:১০:১৩

চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সফলভাবে সমাপ্তী ঘটেছে। কক্সবাজারের চকরিয়ায় তিনদিন ব্যাপী এই মেলায় প্রতিদিনই সারাদিন স্টল ঘিরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ৪১ সামনে রেখে ৪৮ বছর বয়সী বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেয়ার নানা মুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়েছে মেলার স্টল গুলোতে। কেউ ডিজিটাল প্রদর্শনী, কেউ নৌকায় সবজি বহন, আবার কেউ জঙ্গিবাদ প্রতিরোধ সহ বিভিন্ন উন্নয়নের কার্যাদি নানাভাবে উপস্থাপন করেন। সেই সব উন্নয়নের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন চকরিয়া প্রেসক্লাব সদস্যরা।

গত ৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো: শিবলী নোমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন আয়োজিত মেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলমের নেতৃত্বে তিনকিলোমিটার র‌্যালীর মাধ্যমে শুরু হয়। ৬ অক্টোবর পুরস্কার বিতরণ পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের উন্নয়ন মেলার ইতিঘটে।

মেলায় অংশ নেয়া ৭০টি স্টলে নানা মুখী উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করিয়ে আগত দর্শনার্থীরা মুগ্ধ হন। সন্ধ্যার পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নানা বয়সী নারী-পুরুষরা। তিনদিন ব্যাপী এ উপভোগ্য অনুষ্ঠানে হাজারো মানুষকে বিনোদন যোগান উপমহাদেশের প্রখ্যাত শিল্পী সমরজিৎ রায়, সন্দীপন, মিরাক্ষেল তারকা আরমান, চ্যানেল আই ক্ষুদে গান রাজের শাহরিয়ার, তিশা ও সুমন।

সমাপনী দিনে উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুদ্দীন মো: শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অংশ নেওয়া স্টল গুলোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাফর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরফাত, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন।

মেলায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও ইউএনও নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের কাছ থেকে চকরিয়া প্রেসক্লাবের পক্ষে সম্মাননা স্বারক গ্রহণ করেন ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর আলম।

এছাড়া স্টল প্রদর্শনে বেসরকারী সংস্থাগুলোর মধ্যে অনন্য সেবা দেয়ায় চকরিয়া পৌরসভা ও সরকারি দপ্তর গুলোর মধ্যে উপজেলা ভূমি অফিস প্রথম পুরস্কার গ্রহণ করেন। সরকারি দপ্তর গুলোর মধ্যে দ্বিতীয় হন উপজেলা কৃষি অধিদপ্তর, তৃতীয় যৌথভাবে প্রাণী সম্পদ হাসপাতাল ও পল্লী বিদ্যুত সমিতি। বেসরকারী গুলোর দ্বিতীয় ক্রেল ও তৃতীয় স্থান অধিকার করেন ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *