আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৭ ০০:৩৯:০৩ || আপডেট: ২০১৮-১০-০৭ ০০:৩৯:০৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার খরনা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনসমূহের তৃনমূলের প্রতিনিধি সভা শনিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় মুজাফফরাবাদ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মফজল আহমদ চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা আলমগীর খালেদ, শহিদুল আলী মঞ্জু, এম. এজাজ চৌধুরী, লায়ন গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, মো. নাছির উদ্দিন, আবদুল হান্নান লিটন, এড. হোসাইন রানা, নাজিম উদ্দিন পারভেজ, নরেন রায় চৌধুরী, মজিবুল হক নবাব, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম, হাসানউল্লাহ চৌধুরী, মফিজুর রহমান, সেলিম উদ্দিন, মাষ্টার বদিউল আলম, মাহবুবুল বশর বুলু, কবির আহমদ সও:, মুক্তিযোদ্ধা আবদুল গফুর, এনাম মজুমদার, কামাল উদ্দিন, ফয়সাল আহমদ, পিবলু, ওয়াসিম, মফিজুল আলম, আবু তাহের, লিটন, বাপ্পী চৌধুরী, নুরুল আবছার, রাসেল, কোরবান আলী, ইকবালুর রহমান ওপেল, কামাল উদ্দিন, আবু তৈয়ব সোহেল, সাজ্জাতুল বশর, মাইমুন প্রমুখ।
এতে প্রধান অতিথি আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দুই মেয়াদে সারা বাংলাদেশে উন্নয়নের যে মহা যাত্রা শুরু করেছেন তাতে বিশ্বব্যাপী বাংলাদেশ একটি মর্যাদাশীল ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি-জামাত ষড়যন্ত্রের মাধ্যমে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশের উন্নয়নকে থমকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কিন্তু তা আন্তর্জাতিক তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই জাতির পিতার কন্যা বিদেশী বিনিয়োগ ফিরিয়ে দিয়ে আজ দেশের অর্থায়নে এ সেতু নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে। এমনকি শেখ হাসিনার সরকার শুধু শহর ভিত্তিক নয়, গ্রামের উন্নয়নে বেশী প্রাধান্য দিয়ে আজ তৃণমূলের মানুষের মন জয় করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় পটিয়ায় আজ দুই হাজার কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান। এতে মহল বিশেষ ইর্ষান্বিত হয়ে সরকারের উন্নয়নের অপপ্রচার করর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমতাবস্থায় আমাদের নেতাকর্মীদেরকে গ্রামে-গঞ্জে সরকারের পরিচালিত জনকল্যাণমূলক উন্নয়ন ও প্রকল্প সম্পর্কে জনগণকে বুঝাতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আসন্ন নির্বাচনে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে জাতির পিতার কন্যাকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্র এবং ২১০০ সালে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।