চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সরফভাটা থেকে বিপুল অস্তসহ ৪ মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-১০-০৭ ০০:৫৪:৪৯ || আপডেট: ২০১৮-১০-০৭ ০০:৫৪:৪৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় খুন, ডাকাতিসহ ৪ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো.  সাইফুল ইসলাম (২৩) । সে সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাইন্দারকুল এলাকার আমির হোসেনের পুত্র। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।  রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, “ অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজার  নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর এর নেতৃত্বে রাঙ্গুনিয়া থানার ওসি ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে বাড়ি ঘিরে আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীর বাড়ী দূর্গম পাহাড়ী এলাকায় হওয়াতে ইতোপূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছিল। আসামী পুলিশি অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে সু-কৌশলে নিজ বাড়ীর পার্শ¦বর্তী ধানের বিলে গিয়ে লুকিয়ে থাকে। তল্লাশীকালে আসামী’কে নিজ বাড়ীতে না পেয়ে পুলিশ সদস্যরা তাকে আশপাশ এলাকায় খোঁজাখুজি করলে আসামী  সাইফুল ইসলাম’কে তার বাড়ীর পার্শ্ববর্তী ধানের বিল দিয়ে পালিয়ে যেতে দেখেন। পরে পুরো দল ঘিরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির নিচে কোমড়ে গোঁজানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বসত ঘরের মধ্যবর্তী শয়ন কক্ষের খাটের নিচ হতে ১টি প্লাষ্টিকের বস্তয় রাখা ১টি দেশীয় তৈরী পিস্তল, ৩টি বন্দুক, ৩টি এলজি, ২টি পাইপগান এবং ২৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *