প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৯:৩৫:৪৫ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৯:৩৫:৪৫
বীর কন্ঠ ডেস্ক:
সৌদি আরবের দাম্মাম থেকে ১০৩ জন বাংলাদেশি শ্রমিক রোববার (৭ অক্টোবর) দেশে ফিরেছেন।
সৌদি এয়ালাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা।
নিজেদের ভাগ্য পরিবর্তনে তারা প্রত্যকেই দালালের মাধ্যমে ৫ থেকে ৮ লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু কাগজপত্র থাকার পরও বিনা অপরাধে তাদের জেলে রাখে সৌদি কর্তৃপক্ষ।
অবশেষে হতাশা নিয়ে খালি হাতে দেশে ফিরেছেন তারা। দেশে ঋণের টাকাও শোধ করতে পারেননি তারা। এ ব্যাপারে বাংলাদেশি দূতাবাসের কাছ থেকে সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেন তারা।