চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেপরোয়া মারসা পরিবহন

প্রকাশ: ২০১৮-১০-০৮ ০০:২১:২৩ || আপডেট: ২০১৮-১০-০৮ ০০:২১:২৩

‘মারসা’ বেপরোয়া গতির এই পরিবহন এখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আতংকের নাম। নিয়ন্ত্রন হীন গতির কারনে মহাসড়কে চলাচলকারী ছোট্ট বড় পরিবহনের নিত্য দুর্ঘটনায় পড়তে হয়। অাতংকে থাকে এই সড়কে চলাচলকারী যাত্রীরা। মারসা পরিবহন গাড়ি ও ইঞ্জিন নতুন হওয়ায় ড্রাইভাররা বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে বার বার এ দুর্ঘটনা পড়তে হয় বলে জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে গত ২৮ আগষ্ট চকরিয়া খুটাখালী গ্রামীন ব্যাংকের সামনে কক্স স্পেশাল সার্ভিস ও মারশা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক যাত্রি আহত হয়। আজ ৭ আগষ্ট বিকাল ৩টায় মারশা পরিবহনের একটি বাস চট্ট মেট্রো-ব-১১-১১৫৭ লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট অফিস এলাকায় খাদে পড়ে প্রায় ৫/৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে মারসা পরিবহনের বাসটি আটক করে দোহাজারী হাইওয়ে পুলিশ।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান,বেপরোয়া গতির কারনে আমরা বেশ কয়েকটা গাড়ীকে মামলা দিয়েছি। তাদের সাথে বার বার বৈঠক করেছি এবং আমরা পরিবহনটিকে নজরদারিতে রেখেছি।

বেপরোয়া গতিতে গাড়ী চালানোর ব্যাপারে মারসা পরিবহন ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন জানান, শুধু আমাদের পরিবহন নয় সব পরিবহনের বাস বেপরোয়া। কিছু ড্রাইবারের কারনে আমাদের বাস আগে একটু বেপরোয়া ছিল। যা আমরা ড্রাইভারদের সাথে বসে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *