আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৯ ২০:৩১:৪৫ || আপডেট: ২০১৮-১০-০৯ ২০:৩১:৪৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
সমাজসেবা মূলক সংগঠন ‘আমরা সবাই সনাতনী সংগঠনের’ ৩য় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশের জোয়ারা রাস্তার মাথাস্থ স্থানীয় একটি কমিউনিটি হলে এক মহাত্মা সম্মেলন, সম্মাননা স্মারক প্রদান, গীতা দান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার দিনব্যাপী এ আয়োজনের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন চক্রশালা শ্রী শ্রী লোকনাথ সেবাস্রমের অধ্যক্ষ শ্রীমৎ রননাথ ব্রম্মচারী। আশীর্বাদক ছিলেন পঞ্চমাতা বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ স্রীমৎ প্রেমমায়নন্দ ব্রম্মচারী।
শ্রী দুলাল শীলের সভাপতিত্বে দুপুরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শ্রী নেপাল দাশ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শ্রী পলাশ কান্তি নাথ রনি, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শ্রী মুরারী মোহন দেবনাথ, সুদর্শন শীল, শীবু শীল, রীপন সীল সহ আরো অনেকে। সংগঠনের সভাপতি মনা শীল, সহ সভাপতি রুবেল শীল, মঙ্গল শীল, সাধারন সম্পাদক রনি শীল, সহ সাধারণ সম্পাদক অর্জন শীল, সাংগঠনিক সম্পাদক শিবু শীল, প্রচার সম্পাদক জনি শীল, অর্থ সম্পাদক অমু সীল সহ নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন।
পরে সংগঠনের নতুন অফিস কার্যালয় উদ্বোধন করে চক্রশালা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রননাথ ব্রম্মচারীসহ আমন্তিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।