চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

কক্সবাজারে টমটমে ওড়না পেচিয়ে ছাত্রীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-১০-০৯ ১২:২৯:৪৩ || আপডেট: ২০১৮-১০-০৯ ১২:৩১:০৭

নিউজ ডেস্ক, বীর কন্ঠ : 

কক্সবাজার শহরের ২ নং ওয়ার্ড উত্তর নুনিয়ারছড়ায় টমটমে ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম নুসাইবা হোসেন নিরু।

সে স্থানীয় হাজি হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে।
নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।

মরদেহ হাসপাতালে নিয়ে আসা মুহাম্মদ গিয়াস উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, উত্তর নুনিয়ারছড়া বাজারের বরফমিলের সামনে লোকজন জড়ো হয়েছে গিয়ে দেখেন সেখানে একটি টমটমের সিটে গলায় ওড়না পেচানো এক ছাত্রী পড়ে আছে। সিটে বই-খাতাও দেখা যায়। দ্রুত সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে দেখা গেছে, হতভাগা স্কুল ছাত্রীর মরদেহের পাশে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছে মা আসমা আকতার। সাথে নুসাইবার একমাত্র জমজ ভাই হোসাইন আহমদ অভি এবং খালা নাসিমা আকতারও রয়েছে। দর্শণার্থীরা মর্মান্তিক ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে।

খালা নাসিমা আকতার জানান, প্রতিদিনের মতো নুসাইবা সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুল অদুদের বাসায় কোচিং করতে যায়। টমটমে করে বাসায় ফেরার পথে করুণ ঘটনার শিকার হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র : সিবিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *