চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

খাগরিয়ায় নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হামিমের মৃত্যু

প্রকাশ: ২০১৮-১০-০৯ ০১:২৪:৪২ || আপডেট: ২০১৮-১০-০৯ ০১:২৪:৪৮

চন্দনাইশ প্রতিনিধি:

খাগরিয়ায় নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হামিম নামে এক আটার মাসের শিশুর সলিল সমাধি ঘটেছে। গত ৭ অক্টোবর দুপুরে সাতকানিয়া উপজেলার খাগরিয়া তৈয়্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামিম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী উত্তর পাড়া এলাকার মোহাম্মদ হারুনের পুত্র।

জানা যায়, নিহত হামিমের মা গত ৫/৬ মাস আগে তার স্বামীর সাথে অভিমান করে বাপের বাড়ীতে চলে আসে গত ৭ অক্টোবর খেলার চলে হামিম নানার বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোজাখুজির এক পর্যায়ে হামিমকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নানার বাড়ীর লোকজন উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *