চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন : মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি

প্রকাশ: ২০১৮-১০-০৯ ২০:৩২:২৪ || আপডেট: ২০১৮-১০-০৯ ২০:৩২:২৪

নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশ গঠনে নারীরা এগিয়ে আসছে। প্রধানমন্ত্রী এদেশের নারী সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে নানা পদক্ষেপ নিয়েছেন। সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। স্কুলের প্রধান শিক্ষক ফরিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত হুমায়ন কবির ও সাংবাদিক সৈয়দ কামরুল হাবীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিচিতা সেন। উল্লেখ্য শিক্ষা মন্ত্রনালয় প্রদত্ত ২১টি ল্যাবটপ ১টি স্মার্ট টিভি, সার্ভার, মনিটর, মডেম, র‌্যাক, প্রিন্টার নিয়ে নতুন কম্পিউটার ল্যাবটি সাজানো হয়েছে। উদ্বোধনের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী কম্পিউটার ল্যাবটি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম হয়ে দক্ষ হওয়ার উপদেশ দেন।

প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *