চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পরিচ্ছন্ন পৌরসভা গড়তে সকলের অংশগ্রহনের কোন বিকল্প নেই : মেয়র হারুন 

প্রকাশ: ২০১৮-১০-০৯ ২০:১৯:১২ || আপডেট: ২০১৮-১০-০৯ ২০:১৯:১২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের শহীদ আবদুস সবুর রোডের আলম প্লাজা প্রাঙ্গনে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ করার নিমিত্তে জন সচেতনতা সৃষ্টির লক্ষে এক উঠান বৈঠক আলম প্লাজার চেয়ারম্যান শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। বক্তব্য রাখেন পৌর সভার সচিব মুহাম্মদ মহসীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছৈয়দ, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পৌর শহর সমন্বয় কমিটির সদস্য ক্রীড়া সংগঠক পুলক চৌধুরী, ব্যবসায়ী নেতা  মুহাম্মদ ইসমাঈল, সুশিল বড়ুয়া, আবু সিদ্দিক, জামাল উদ্দিন আবুল মনছুর

সমীরন দে সুমন , মো: আবছার আবু ছৈয়দ, জয়নাল আবেদীন প্রমুখ। এতে সভায় একটি সমাজ উন্নয়ন মূলক সংগঠন ও উপকারভোগীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পৌরসভা পরিচ্ছন্ন রাখতে ডোর টু ডোর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে বর্জ্য অপসারণে সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। এতে পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। তাই সকলকে পরিচ্ছন্ন থাকতে সচেতন হতে হবে। তিনি সেবা গ্রহীতাদেরকে সেবা প্রাপ্তিতে নামমাত্র অংশিদার হওয়ার আহবান জানিয়ে বলেন, পৌরসভাকে তিলোত্তমা নগরী গড়তে হলে সকলকে নাগরিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। কেননা ময়লা আর্বজনা থেকে রোগব্যাধি ছড়ায়। যার থেকে নিরাপদ থাকতে সকলকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *