চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে আসামী ধরতে গিয়ে  ৬ পুলিশ সদস্য আহত

প্রকাশ: ২০১৮-১০-০৯ ০০:৩০:৪৮ || আপডেট: ২০১৮-১০-০৯ ০০:৩০:৪৮

 

 

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালীতে আদালতের পরোয়ানাভূক্ত আসামী ধরতে গিয়ে অাসামী পরিবারের নারী- পুরুষের অতর্কিত হামলায় ৫ পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন।

৭ অক্টোবর রবিবার রাত ১টার দিকে পৌর সদরের ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ায় আসামীদের হামলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

আহতরা হলেন, থানার সহকারি উপ-পরিদর্শক মনিতোষ চাকমা, আনিছুজ্জামান, কনস্টেবল প্রান্ত দেব নাথ, আবু নোমান, রাজীব মজুমদার ও আনসার সদস্য মো. শাহজাহান। গুরুতর আহত মনিতোষ চাকমাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মুফতি পাড়ার বাসিন্দা মৃত আমির আহম্মদের ছেলে হাবিব উল্লাহ সোহেল ও মো. আরিফ উল্লাহ তসলিমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। তারা বাড়িতে রয়েছে জানতে পেরে অভিযানে গেলে অর্তকিত হামলা চালায়। এ সময় লাঠি দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে ঘরের মহিলারাসহ আসামী সোহেল, তসলিম ও রবিউল হাসান শামীম। লাঠির আঘাতে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মনিতোষ চাকমা মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন।

তবে হামলাকারীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *