চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় তিনটি বালু খনন যন্ত্র নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রকাশ: ২০১৮-১০-০৯ ০০:০১:১৭ || আপডেট: ২০১৮-১০-০৯ ০০:০১:১৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলার দায়ে তিনটি খনন যন্ত্র নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর তিন স্থানে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন , উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা খাল থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। অভিযানে ৩টি স্থান থেকে তিনটি বালু তোলার খনন যন্ত্র, বালি তোলার পাইপ ও সরঞ্জামাদি জব্দ করে নষ্ট করে দেয়া হয়। তবে বালু তোলার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অবৈধ বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *