চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় মার্শা- এস আলম মুখোমুখি সংঘর্ষ : আহত ৭

প্রকাশ: ২০১৮-১০-০৯ ১৮:০৭:১২ || আপডেট: ২০১৮-১০-০৯ ১৮:০৭:১২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের জমিদার পাড়া এলাকায় মার্শা ও এস আলম পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে৭/৮ জন আহত হয়েছেন।

আজ  ৯ অক্টোবর বিকাল ৩টার  দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী  যাত্রীবাহী মার্শা  পরিবহনের বাসটি (চট্টমেট্রো- ব১১-১১৫২) বেপরোয়া গতীতে দুর্ঘটনা স্থলে একটি মিউজিক গাড়িকে  ওভারেক করারর সময় চট্টগ্রামগামী  এস আলম পরিবহনের বাসটির (চট্টমেট্রো- ব ১১-০২৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এস আলম পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।  এ সময় ধাক্কায় বাস দুটির ভেতরে থাকা কমপক্ষে চালকসহ ৭/৮ জন আহত হন।  সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো: ইদ্রীস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুই চালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে  বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি আহত হয়েছেন দুই বাসের চালক। তারা দুমড়ানো সিটের সঙ্গে আটকে গিয়ে পায়ে মারাত্মক জখম হয়েছেন।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।  প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *