আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৯ ০১:১৯:২৬ || আপডেট: ২০১৮-১০-০৯ ০১:১৯:২৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে এখন বিদ্যুৎ সমস্যা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেেশর অধিকাংশ এলাকায় ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়না নিশ্চিত করেছেন। এখন লোড শেডিংও নেই। তাই পল্লী বিদ্যুৎ সমিতিকে গ্রাহক সেবার মান বাড়াতে হবে। তিনি সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পটিয়া সদর) এর জেনারেল ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকীর সঙ্গে সাক্ষাতকালে মোছলেম উদ্দিন আহমদ এই কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভা মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আলমগীর খালেদ, সাবেক সভাপতি আশরাফ উদ্দিন কাজল, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা,পৌর আ’লীগ নেতা শেখ মো. বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুর রহমান তারেক, ছাত্রনেতা শাহরিয়ার শাহজাহান, নেজাম উদ্দিন নিজাম, তসলিম রায়হান রিপন, আবদুস ছাত্তার, মিনহাজুল ইসলাম, মো. ইমরান, আসিব সোমেল, আরাফাতুল ইসলাম। পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বোয়ালখালী উপজেলায় যেসব পুরাতন বিদ্যুৎ লাইন রয়েছে তা দ্রুত সংস্কার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।