নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১০-১০ ০২:১০:৩৯ || আপডেট: ২০১৮-১০-১০ ০২:১০:৩৯
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি-
২১ আগস্টে গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী অাজ বুধবার (১০ অক্টবর) সকাল ১০টা থেকেই রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার সদর সহ প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীরাও মাঠে সতর্ক অবস্থানে থাকবে।
এ ব্যাপারে ইতোমধ্যেই দলের পক্ষ থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। এছাড়া ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া ও ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন।
এ বার্তায় বলা হয়েছে, আগামীকাল ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। রায়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপি-জামায়াত যাতে কোনো নাশকতা চালাতে না পারে সে জন্য সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো যাচ্ছে।
এই ব্যাপারে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন সাংবাদিকদের জানান, রায় কে কেন্দ্র করে যে কোন নাসকতামূলক কর্মকান্ডকে প্রতিহত করতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সদাপ্রস্তুত এবং ২১আগস্ট এর মত জগন্য হামলায় আমরা সর্বোচ্য শাস্তি দাবি করছি।