শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১০ ০০:২৯:২০ || আপডেট: ২০১৮-১০-১০ ০০:২৯:২০
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া এবং সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৯ অক্টোবর বিকেলে পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, শতরুপা চাকমা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সহকারি প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার, নাজির মোঃ সাইফুল্লাহ, শিক্ষক নেতা ধনা চন্দ্র সেন ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে’র) সাধারণ সম্পাদক কানন আচার্য্য উপস্থিত ছিলেন।
এসময়, ক্রীড়া অনুরাগী পার্বত্য জেলা পরিষদ সদস্য ও তরুণ আওয়ামীলীগ নেতা জুয়েল চাকমা বলেন, সারা দেশের মতো পার্বত্যঞ্চলেও শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতাই এই সামগ্রী গুলো বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে ১০টি শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে হারমোনিয়াম, তবলা, ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ নেট প্রদান করা হয়।