চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনার দাবী : ড. হাছান মাহমুদের

প্রকাশ: ২০১৮-১০-১০ ১৬:০০:৪৫ || আপডেট: ২০১৮-১০-১০ ১৬:০০:৪৫

বীর কন্ঠ ডেস্ক :

২০০৪ সালের ২১অাগস্ট গ্রেনেড হামলার মামলায় বেগম খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

বুধবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘২১ অাগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবী এবং বিএনপি জামাত ও তাদের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তৎকালিন প্রধানমন্ত্রী ছিলেন। তার দায় দায়িত্ব ছিলো এবং সেনাবাহিনী যুদ্ধে যেই গ্রেনেড ব্যবহার করে ও সরকারের অস্ত্রাগারে যেই গ্রেনেড থাকে সেই গ্রেনেড সেখানে ফাটানো হয়েছিল। জেলখানার মধ্যে গ্রেনেড পাওয়া গিয়েছিল। সুতরাং বেগম জিয়ার জ্ঞাতসারেই এই হামলা হয়েছে। তাই ২১অাগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারের আওতায় বেগম জিয়াকেও আনার দাবী আমরা প্রথম থেকেই করে আসছিলাম।

 

রাষ্ট্র পক্ষকে অাপিলের অনুরোধ জানিয়ে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিচারের রায়ে যদি বেগম জিয়াকে শাস্তির আওতায় আনা না হয় তাহলে রাষ্ট্র পক্ষকে অনুরোধ জানাবো আপিল করা হোক। বেগম জিয়া এই হত্যার দায় এড়াতে পারেন না।

 

‘২১অাগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ কেউই যুক্ত না’ বিএনপি নেতা মির্জা ফখরুলের সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি অপরাধী, হামলাকারী, সন্ত্রাস সৃস্টিকারী ও হত্যাকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে এবং হত্যাকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তিনি আরও একটি অপরাধ করেছেন।

ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, তারা এখন মানুষ পুড়িয়ে হত্যাকারী, জঙ্গীগোষ্টি ও স্বাধীনতা বিরুধীদের দোসর।

আয়োজক সংগঠনের সভাপতি এ্যাড. অাসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারসহ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *