প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১০ ১৩:১৯:৩৪ || আপডেট: ২০১৮-১০-১০ ১৩:২৭:৪০
আলোচিত ২১ আগস্ট গ্রেনেট হামলার রায়কে স্বাগত জানিয়ে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। ১০ অক্টোবর সকাল থেকে মুন্সিরঘাটাস্থ কার্যালয়ে অবস্থান নেয় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে কয়েক’শ নেতাকর্মী। দুপুর সারে বারোটার দিকে রায় পড়া শেষ হলে মিছিল শুরু করে তারা।

রায়ে ২০জনকে মৃত্যু ও তারেক রহমানসহ ১৭জনকে যাবত জীবন কারাদণ্ড দেয়ায় আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়। সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়।
মিছিল উত্তোর সমাবেশে সাংসদ ফজলে করিম বলেছেন, খালেদা তারেক আওয়ামীলীগকে ধংস করতে চেয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারেকে। আজ বিএনপি দেশের নৃলোক দলে পরিনত হয়েছে। তিনি দলীয় কর্মীদের বিএনপি’র সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান ।