চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বাগমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন: রিয়াদ সভাপতি 

প্রকাশ: ২০১৮-১০-১০ ২০:১০:২০ || আপডেট: ২০১৮-১০-১০ ২০:১০:২০

বীর কন্ঠ ডেস্ক :

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে পদুয়া ছগিরা পাড়ার সমাজ সেবক মরহুম বদরুদ্দোজা সুযোগ্য পুত্র, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও  আইনজীবি  এডভোকেট হুমায়ুন কবির রাসেলের ভাতিজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ রিয়াদুর রেজা সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র (শিক্ষানুরাগী) প্রতিনিধি হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন ।

 

৯ অক্টোবর সকালে বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি স্কুলে আগমন করলে তাকে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এসময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ধীমান নন্দী, বিদ্যালয়ের সহ-সভাপতি খালেদ হোসেন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য জিয়াবুল হক,আবদুল হাফেজ,ব্যবসায়ী  জসিম উদ্দিন,ব্যবসায়ী মাঈনুদ্দীন চৌধুরী, মুহাম্মদ রফিক,জাহেদ হোসেন,আবদুল আজিজ,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বপ্না পাল, কাউছার জান্নাত,নার্গিস আকতার।

তরুণ সমাজ সেবক রিয়াদুর রেজা এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় তিনি বিদ্যালয় পরিচালনায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে  সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *