চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

রাইখালীতে নির্বাচন নিয়ে ছাত্রলীগের প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৮-১০-১০ ২০:০৪:৩০ || আপডেট: ২০১৮-১০-১০ ২০:০৪:৩০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি-

রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অাজ বুধবার বিকেলে ইউপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাইখালী ইউপি ছাত্রলীগের সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইউসুফ তালুকদার।

রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রহমত উল্লার পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন,  ইউপি অাওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক এ আর লিমন ও কর্ণফুলী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রধারীদের প্রতিরোধ করে উন্নয়নকে তরানিত্ব করতে নৌকা মার্কায় ভোট দিয়ে অাওয়ামীলীগকে নৌকা মার্কায় বিজয়ী করার জন্য অঙ্গীকরা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *