চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙামাটিতে মঞ্জু হত্যাকাণ্ডে আটক ২

প্রকাশ: ২০১৮-১০-১০ ২০:৫৮:৪৪ || আপডেট: ২০১৮-১০-১০ ২০:৫৮:৪৪

 

রাঙামাটি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস (এমএন লারমা) সদস্য মঞ্জু চাকমা হত্যাকাণ্ডের দুই সন্দেহভাজন আসামিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার বিকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দীঘিনালা শিমুলতলির বাসিন্দা জ্ঞ্যানজ্যোতি চাকমার ছেলে পূন্য চাকমা (২৫) এবং একই এলাকার সন্দি বিকাশ চাকমা ছেলে মহারত চাকমা (২৮)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত ০৮ অক্টোবর দীঘিনালায় জেএসএস (এমএন লারমা) সদস্য মঞ্জু চাকমাকে গুলি করে হত্যার করে। পরে হত্যাকারীরা  রাঙামাটি জেলার লংগদুর উপজেলার গাউছপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৪০) এবং হারুন মিয়ার (২৮) বাড়িতে হত্যায় ব্যবহৃত অস্ত্র রেখে যায় এবং তাদের মোবাইল নম্বর নিয়ে যায়। পরে তাদের অস্ত্রটি রাঙামাটি রিজার্ভ বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে। সিরাজুল ইসলাম ও হারুন মিয়া সন্ত্রাসীদেরকে রিজার্ভ বাজার আবাসিক হোটেল হামিদে আসতে বলে, পরে সেখানে তারা উপস্থিত হলে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক জানান, রিজার্ভ বাজার একটি আবাসিক হোটেল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তারা খাগড়াছড়ি দীঘিনালার একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লংগদু নিয়ে গেছে। তাদের কাছ থেকে কি কি অস্ত্র উদ্ধার করা হয়েছে তা পরবর্তীতের জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *