চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রায়ের প্রতিবাদে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: ২০১৮-১০-১০ ১৪:৩৭:৫৭ || আপডেট: ২০১৮-১০-১০ ১৪:৩৭:৫৭

 

ডেস্ক রিপোর্ট:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠন। বুধবার ( ১০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্য রয়েছে, বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৩ অক্টোবর সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ১৪ অক্টোবর সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ১৫ অক্টোবর সারাদেশে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এছাড়া, ১৭ অক্টোবর ঢাকাসহ সারাদেশ মহিলা দলের মানববন্ধন ও ১৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে শ্রমিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *