মো: এরশাদ আলম
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১০ ২৩:০৯:০৩ || আপডেট: ২০১৮-১০-১০ ২৩:০৯:০৩
মোঃ এরশাদ, লোহাগাড়া:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রাণকেন্দ্র লোহাগাড়া বটতলী ষ্টেশন।
এ ষ্টেশনের বহুল পরিচিত এবং স্বনামধন্য লোহাগাড়া ষ্টার সুপার মার্কেট।
এ মার্কেটের নবগঠিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে (বুধবার) ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় মার্কেটের ৩য় তলায় সমিতির কার্যালয়ে নানা অায়োজনের মধ্যদিয়ে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ষ্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি অালহাজ্ব অামানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাত্তার সিকদারের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল কবির সেলিম, ষ্টার সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম সওদাগর,মোঃ আমজাদ হোসাইন,অাব্দুল গনি,মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়ানিউজ২৪ এর সম্পাদক মোঃ আব্দুল খালেক, আরকান সড়ক শ্রমিক ফেডারেশনের নেতা মোঃ আরিফুল ইসলাম, সমিতির উপদেষ্টা ও মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব আবুল বশর, লোহাগাড়া কর্মচারী সমিতির সভাপতিও শহর পরিচালনা কমিটির সদস্য মোঃ মিজবাহ উদ্দিন রাজিব, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য মোঃ এরশাদ, সমিতির উপদেষ্টা আমির আহমদ সওদাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া ষ্টার সুপার মার্কেট, আপন শপিং সেন্টার, লোহাগাড়া শপিং সেন্টারসহ বটতলী ষ্টেশনের ব্যবসায়ীবৃন্দ এবং রাজনৈতিক ব্যাক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও মার্কেটের ব্যবসায়ীসহ ৬ শত মানুষের জন্য নৈশ ভোজের অায়োজন করা হয়।
উল্লেখ্য, লোহাগাড়া ষ্টার সুপার মার্কেটের সকল ব্যবসায়ীদের সুবিধার্থে গত ৩০ আগস্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ষ্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্টিত হয়। অনুষ্টিত নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে সভাপতি নির্বাচিত হয় উক্ত মার্কেটের রূপছায়া শাড়ীজ’র স্বত্বাধিকারী হাজী অামানুল হক, সাধারণ সম্পাদক এরাবিয়ান শাড়ীজ’ এবং এরাবিয়ান চুড়ির স্বত্বাধিকারী সাংবাদিক সাত্তার সিকদার, অর্থ সম্পাদক বার আউলিয়া ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী শফিক অাহমদ, সাংগঠনিক সম্পাদক চমক শাড়ীজ’ ও চমক প্লাস’র স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল।