চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চ্যানেল আই এমডিসহ ছয় যাত্রী নিয়ে আছড়ে পড়ল হেলিকপ্টার

প্রকাশ: ২০১৮-১০-১১ ১৭:১১:৪১ || আপডেট: ২০১৮-১০-১১ ১৭:১১:৪১

বীর কন্ঠ ডেস্ক :

রাজশাহীর গোদাগাড়ীতে উড্ডয়নের সময় একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। হেলিকপ্টারটিতে চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন হালকা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হেলিকপ্টারটির পাইলট।

গোদাগাড়ী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, হেলিকপ্টারটি পড়ে গেলে চ্যানেল আইয়ে়র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ চারজন হালকা আহত হয়েছেন। এরা হলেন- রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন। তবে ৬ যাত্রীর মধ্যে সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া অক্ষত আছেন।

তিনি বলেন, দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়েছে। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে উপজেলার একটি বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। অনুষ্ঠান শেষ করে তারা ঢাকায় ফিরছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের সময় ব্যর্থ হয়ে নেমে আসে। এসময় পাশের নির্মাণাধীন একটি ভবনের কলামে আটকে গিয়ে নিচে পড়ে যায়। এসময় আরোহীরা দ্রুত নেমে আসেন। আহত চার জনকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাদের দমকল কর্মীরা রামেক হাসপাতালে নেন।

তবে, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হেলিকপ্টারটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ছয়জনই মোটামুটি অক্ষত রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *