প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১১ ১৬:৩৫:৩৩ || আপডেট: ২০১৮-১০-১১ ১৬:৩৫:৩৩
প্রদীপ শীল, রাউজান:
হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা শাখা উদ্যোগে ১১অক্টোবর দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ১৬জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরন করা হয় ।
আয়োজিত পাঠ্যবই বিতরন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ্ব মওলানা মইনুদ্দিন আলকাদেরী আল মাইজভাণ্ডারী , মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জাকারিয়া । আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি রিয়াদ হোসাইন অন্তর , সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সোহান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়াদ চৌং ফয়সাল, সদস্য রাকিব , জয়নাল আবেদীন এতে আর্থীক ভাবে সহযোগিতা করেন জিয়া ফাহিম, ইসমাঈল সাহেব,নুর উদ্দিন, কুতুব উদ্দিন, আকতার প্রমুখ।
অপরদিকে (১০-অক্টোবর) বিকলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান ঊনসত্তর পাড়া শাখার উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা হাজী অামির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী মোঃ মসজু। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ঊনসত্তর পাড়া শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দীন এর পরিচালনায় এতে অারো বক্ত্যেব রাখেন, অাবু কদর, বদরুদ্দোজ্জা, সেলিম, মোফাশের, অাইয়ুম, মুছা, রবিউল, রাশেদ সহ প্রমুখ।