প্রকাশ: ২০১৮-১০-১১ ২২:০৪:৫১ || আপডেট: ২০১৮-১০-১১ ২২:০৪:৫১
রাঙ্গুনিয়ায় প্রতিনিধ:
রাঙ্গুনিয়ায় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় বৃহষ্পতিবার (১১ অক্টোবর) বিকেলে থানা সদরের একটি নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞার সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নির্মল কান্তি দাশ, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি (একাংশ) বিভূতি রঞ্জন সেন, সাধারন সম্পাদক (একাংশ) শৈবাল চক্রবর্ত্তী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শেখর বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, রাঙ্গুনিয়ায় ১৫৩ টি পূজা মন্ডপে পূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সজাগ রয়েছে। পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও স্ব স্ব মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী রাখতে হবে। ফেসবুকে যাতে কোনো গুজব ছড়ানো না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। ফেসবুকে গুজব ছড়ালে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন।।