চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বাংলাদেশে ‘আঘাত হানছে না’ তিতলি, নৌ চলাচল শুরু

প্রকাশ: ২০১৮-১০-১১ ১৭:২৫:২৩ || আপডেট: ২০১৮-১০-১১ ১৭:২৫:২৩

বীর কন্ঠ ডেস্ক :

ঘূর্ণিঝড় তিতলির বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা না থাকায় এবং বাংলাদেশে ভয়ের আর কোনো কারণ না থাকায় ২১ ঘণ্টা পর দেশের অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে ভারতীয় উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে। তাই উপকূলীয় এলাকা ছাড়া দেশের অভ্যন্তরে নৌ চলাচল আবার শুরু করার অনুমতি দেয়া হয়েছে।

অন্যদিকে তিতলি’র বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা না থাকলেও এটি নিম্নচাপ আকারে আসতে পারে এবং এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নিঝুম আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *