চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ফজলে করিম এমপি মতবিনিময় সভা

প্রকাশ: ২০১৮-১০-১১ ১৬:৪৫:৪৩ || আপডেট: ২০১৮-১০-১১ ১৬:৪৫:৪৩

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি :

রাউজান উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন শিক্ষার মানোনয়নের রাউজানে যা কিছু করা হয়েছে তার সঠিক বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা দরকার।

সরকারের নিদ্দেশনা অনুসারে শিক্ষকরা কাজ করলে প্রধান মন্ত্রীর সুচিত শিক্ষা বিপ্লব আমাদের রাউজান থেকেই পূর্ণাঙ্গ সফলতা ফুটে তোলা সম্ভব হবে।

১১ অক্টোবর বৃহস্পতিবার রাউজান উপজেলা পরিষদ মিলানায়তনে এই মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন রাউজানের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটেছে।  শিক্ষার মানোনয়নে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর রাখা অন্যন্য ভুমিকায় আজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার উন্নত পরিবেশ সৃষ্টি হয়েছে।  শিক্ষা ক্ষেত্রে রাউজান বহুদুর এগিয়ে গেছে।  তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশ এগিয়ে যাচ্ছে,  উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে দিতে সকল শিক্ষককে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সঞ্চালনায় ও এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারি কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ।  সভার শেষ পর্বে  শিক্ষার উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে শিক্ষাকরা মুক্ত আলোচনায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *