প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১১ ১৬:৫৭:০৬ || আপডেট: ২০১৮-১০-১১ ১৬:৫৭:০৬
প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি :
ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানের মাধ্যমে রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর বৃহস্পতিবার রাউজানের একটি কমিউনিটি সেন্টারে বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানে সাংসদ ফজলে করিম বলেন, শান্তি ও সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখতে রাউজানবাসীকে ধর্মবর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে নৌকা প্রতিকে বিপুল ভাবে ভোটাধিকার প্রযোগ করতে হবে। রাউজান সম্প্রদায়িক সম্প্রীতির তীর্থ ভূমি। কাউকে এই সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না। আগমী নির্বাচন সুষ্টু ও নিরাপদে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে র্নিভয়ে নৌকায় ভোট প্রদান করতে পারবে হিন্দু সম্প্রদায়।
জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, রাউজান সম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি মডেল উপজেলা। এই উপজেলায় ২৩০ টি মন্ডপে শারদীয় দুগোৎসব পালনে প্রমান করে এই উপজেলার প্রতিটি ধর্ণবর্ণের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তিনি রাউজানের সাংসদের অম্প্রদায়িক নীতির কারণে এই পরিবেশ সৃষ্টি সম্ভব হয়েছে বলে জানান।
পূজা উদযাপন কমিটির সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দে’ ও জন্মষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও শামীম হোসেন রেজা, ওসি কেপায়েত উল্লাহ, সনাতন ধর্মাবলম্বিদের নেতা দিলীপ কুমার মজুমদার, শ্যামল পালিত, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ চৌধুরী, এডভোকেট দিপক দত্ত, কামরুল হাসান বাহদুর, জানে আলম জনি, ম্যালকম চক্রবতী ডা. সুজিত দত্ত, অশোক পালিত, দিপলু দে, অনুপ চক্রবর্তী, উজ্জল দাশ গুপ্ত, রুবেল দাশ গুপ্ত, বিকাশ দাশ গুপ্ত, চন্দন বিশ্বাস, প্রমূখ।