চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

রিয়াদে এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন

প্রকাশ: ২০১৮-১০-১১ ০৯:০৮:৩৮ || আপডেট: ২০১৮-১০-১১ ০৯:০৮:৩৮

 

খলিল চৌধুরী, সৌদি আরব:

সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীতে একই কোম্পানিতে কর্মরত এক বাংলাদেশির হাতে অপর বাংলাদেশি খুন হয়েছেন। গত ৮ অক্টোবর সোমবার বিকাল ৫ টার সময় রিয়াদের জেদিদ সানাইয়া নামক এলাকায় একটি বাসার রান্নাঘরে এ খুনের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফুল হক সবুজ। সৌদি আরবের রিয়াদ প্রবাসী। তার গ্রামের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ।

জানাগেছে, কাজ শেষে নিজ বাসায় এসে রান্না করছিলেন আরিফুল হক সবুজ। এরই এক পর্যায়ে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি নিয়ে কুমিল্লার বাবুল নামের অপর বাংলাদেশি তাকে পেটে ছুরিকাঘাত করেন।

নিহত সবুজের চিৎকার শুনে উপরের রুম থেকে ছুটে আসেন তার আপন ছোট ভাই রফিকুল ইসলাম রফিক। পরে তাকে উদ্বার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঘাতক বাবুল ঘটনার পরপরই পালিয়ে যায়। তবে ওই রাতেই রিয়াদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারিজ থেকে তাকে গ্রেফতার করেন সৌদি পুলিশ প্রশাসন।

আরিফুল হক সবুজ প্রায় ১১ বছর আগে জীবিকার টানে সৌদি আরবে আসেন। সৌদি রাজধানী রিয়াদে থাকতেন।
বর্তমানে তার মরদেহ রিয়াদের একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *