চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

২৫ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য প্রস্তুত ভাসান চর

প্রকাশ: ২০১৮-১০-১১ ১৬:৩৬:১৬ || আপডেট: ২০১৮-১০-১১ ১৬:৩৬:১৬

নিউজ ডেস্ক, বীরকন্ঠ :  ২৫ হাজার রোহিঙ্গা পরিবারের অস্থায়ী বসবাসের জন্য নোয়াখালীর ভাসান চরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, ‘সেখানে ২৫ হাজার পরিবারকে নেয়ার জন্য সর্বপ্রকার প্রস্তুত আছি।’

ভাসান চরে রোহিঙ্গা পুনর্বাসন কার্যক্রম কবে উদ্বোধন কবে- জানতে চাইলে মায়া বলেন, ‘সব রেডি, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বলবেন, সেদিনই। আমরা প্রস্তুত।’

তিনি বলেন, আমি নৌবাহিনীকে ধন্যবাদ জানাই, অল্প সময়ে ওই জায়গাটা তারা তৈরি করেছে। না গেলে বুঝতে পারবেন না।

সব মিলে সেখানে এক লাখ রোহিঙ্গা অস্থায়ীভাবে বসবাস করতে পারবেন জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, তারা বার্মার নাগরিক, তারা ওই দেশের নাগরিক হিসেবে শ্রদ্ধার সঙ্গে ওই দেশে ফিরে যাবে- এটাই আমরা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *