চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়া উপজেলা ছাত্রলীগের উন্নয়নের প্রচারপত্র বিতরণ

প্রকাশ: ২০১৮-১০-১২ ২৩:৩০:২২ || আপডেট: ২০১৮-১০-১২ ২৩:৩১:৫৪

অভাবনীয় উন্নয়ন দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সরকারের কোনও বিকল্প নাই। সরকারের উন্নয়ন তৃণমুল পর্যায়ে পৌছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। গত শুক্রবার দিনভর চকরিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ সরকারের নানা উন্নয়নের প্রচারপত্র বিলি করেন।

বিলবোর্ড ব্যানার ফেস্টুনে নিজেদের আত্মপ্রচার না করে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরার পরামর্শ দেন ছাত্রলীগের নেতারা। ১২ অক্টোবর চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ন জায়গা ও হাট বাজারে উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল আনাচের নেতৃত্বে প্রচারপত্র বিলি করেন। এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন বকুল, ছাত্রনেতা শওকতুল ইসলাম, রমিজ উদ্দিন, মো: সেলিম, আবির মাহমুদ আলম, মিনহাজ ও রুবেল। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *