চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাজধানীতে ছিন্নমূল পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান

প্রকাশ: ২০১৮-১০-১২ ১২:৪৭:৫৬ || আপডেট: ২০১৮-১০-১২ ১২:৪৭:৫৬

প্রদীপ শীল, রাউজান:

 ঢাকার গাবতলী ও মোহাম্মদপুর শ্যামলী এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুদের ৩টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। ১২ অক্টোবর সকালে ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেল লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম থেকে শিক্ষা উপকরণ নিয়ে গত ১১ অক্টোবর ঢাকায় পৌচ্ছেন। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সানজির মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথশিশুদের ছায়াতল বিদ্যাপীঠের পরিচালক বি.এম সোহেল রানা, মোঃ আজাদ হোসেন ও সাবিনা ইয়াসমিন রিয়া। উল্লেখ্য, সেন্ট্রাল বয়েজ অব রাউজান চট্টগ্রামসহ সারা দেশে শিক্ষা উপর কাজ করছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত কোমলমতি শিশুদের লেখাপড়ায় এগিয়ে নেয়ার কাজে সংগঠনটি আন্তরিক ভাবে পাশে দাঁড়ায়। চট্টগ্রামে সরকারের পাশাপাশি সেন্ট্রাল বয়েজ সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কাজে অন্যন্য অবদান রেখে চলেছে। শিক্ষার দীপ্ত শিখা ছড়িয়ে দিতে এবার ব্যাতিক্রম আয়োজন ছিল রাজধানী ঢাকায় অভিযাত্রা। চট্টগ্রামের পর ঢাকায় শিক্ষা সামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম জানান, সামাজিক সংগঠন গুলো সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। আমরা তার ব্যাতিক্রম একটি সংগঠন। জাতীয় দিবস গুলো পালন করার পাশাপাশি শিক্ষার উপর কাজ করাই আমাদের মূখ্য উদ্যেশ্যে। আমাদের এই মহতী উদ্যোগের পাশে দাঁড়িয়েছে দেশের দুই সনামধন্য সমাজ হিতহৃসী। তরুণ রাজনৈতিক ব্যাতিত্ব আলহাজ¦ সাইফুল ইসলাম চৌধুরী রানা ও শিল্পপতি আলহাজ¦ ফরহাদ গণি চৌধুরী নয়ন আমাদের আদর্শের ঠিকানা। তাদের অনুপ্রেরণায় সারা দেশে আমাদের অগ্রযাত্রা অব্যহত রয়েছে। এছাড়া আমাদের কার্যক্রম দেখে সমাজের অনেক দানশীল ব্যাক্তি এগিয়ে এসেছে। অনেকের অর্থ আছে কিন্তু মন নেই। আমরা এমন কিছু মানবতা দিশারী পেয়েছি যাদের অর্থও আছে মনও আছে। এসব মহা মানবীরের অর্থায়নে সেন্ট্রার বয়েজ অব রাজানের কয়েক শতাদিক অরুণ মনের তরুন প্রাণ কাজ করছে উদারমনে। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্টিকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় আমরা গ্রহন করেছি। অনেক দুর এগিয়েছি আমরা। অসম্ভব বলতে কিছুই নেই। আমরা বিশ^াস কারি মানুষের পক্ষে সব করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *