চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় জনতার হাতে ২ চোর আটক : কাসেম মেম্বারের বাসা থেকে চোরাই মাল উদ্ধার 

প্রকাশ: ২০১৮-১০-১২ ০২:২২:০০ || আপডেট: ২০১৮-১০-১২ ০২:২২:০০

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় এনাম বিল্ডিং এলাকায় জনতার হাতে ২চোর আটক : কাসেম মেম্বারের বাসা থেকে চোরাই মাল উদ্ধার

(১১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট রোডের এনাম বিল্ডিং এলাকায়

সোহান ট্রেডার্স থেকে মালামাল চুরি করার সময় জনতার হাতে ২চোর আটক হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

আটককৃত ২ চোর সদর ইউনিয়নের জোনাবির পাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র আমানুল হক(২৮) এবং গাইবান্ধা এলাকার রিয়াজ(১৬)।

জানা যায়, এনাম বিল্ডিং এর সামনে সোহান ট্রেডার্স নামের একটি প্রতিষ্টান রয়েছে।উক্ত প্রতিষ্টানে মোটরস,পাইপ ফিল্টারসহ বিভিন্ন ধরণের সরঞ্জাম বিক্রি করে থাকে।

উক্ত দোকান থেকে বিগত অনেক দিন ধরে ২চোর আমান এবং রিয়াজ কৌশলে মালামাল চুরি করে কাসেম মেম্বারের বাসায় জমা রাখে, পরে বিক্রী অন্যত্র করে।

উল্লেখিত সময়ে দোকান থেকে মালামাল চুরি করার সময় হাতে নাতে ২চোরকে স্হানীয় আটক করলে । ২ চোর জানায় তারা কাসেম মেম্বারের নির্দেশে দোকান থেকে মালামাল চুরি করে।

পরে, স্হানীয়রা থানা পুলিশকে খবর দিলে এসআই মুহাম্মদ মুফিজুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থলে এসে ২চোরকে আটক করে থানার হেফাজতে নিয়ে যায়।

সোহান ট্রেডার্সের মালিক শওকত বলেন, কাশেম মেম্বারের পৃষ্ঠপোষকতায় আমানু এবং রিয়াজ আমার দোকান থেকে অনেক দিন ধরে কৌশলে দামী মূল্যের মালামাল চুরে করে অন্যত্র কাশেম মেম্বারের বাসায় রাখে সেখান থেকে তারা বিক্রি করে আসছে।তারা আমার দোকান থেকে বোম্প মোটর ১০টি,পাইপ ফিল্টারের সরঞ্জামাদি মোট ৩লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে কাসেম মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চোরাইকৃত মালামাল আমি চোর থেকে উদ্ধার করে আমার বাসায় রেখেছি, কেউ দাবি করলে থাকে ফেরত দেওয়ার জন্য। তিনি আরো জনান।

লোহাগাড়া থানার এসআই মুফিজুল ইসলাম মুঠোফোনে জানান,চোরের দায়ে স্হানীয়রা ২চোরকে আটক করে।পরে,থানা পুলিশকে খবর দিলে ২চোরকে আটক করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *