চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের মেধার পাশাপাশি দেশাত্ববোধের সমন্বয় ঘটাতে হবে: চুয়েট’র উপাচার্য রফিকুল আলম

প্রকাশ: ২০১৮-১০-১২ ২৩:৩৮:০৭ || আপডেট: ২০১৮-১০-১২ ২৩:৩৮:০৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতি (“প্রাশিস”) মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের সেভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের মেধার সাথে দেশাত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। যাতে সে সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলতে পারে। আর আগামীদিনে দেশ পরিচালনায় নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশকে বিশ্বের বুকে যেন উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করতে পারে সেভাবে আমাদের শিশুদের মানুষ করতে হবে।

এখন থেকে তাদের সেভাবে পরিচর্যা করতে হবে।’ গতকাল শুক্রবার (১২ অক্টোবর) বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি “প্রাশিস” মেধা বৃত্তির  পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিক্ষক মোহাম্মদ আক্কাছ। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউছুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *