চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়’র প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০১৮-১০-১২ ০১:৫২:১৬ || আপডেট: ২০১৮-১০-১২ ০১:৫২:১৬

খাগড়াছড়ি,প্রতিনিধি॥

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও বাবরসহ ১৯ জনকে মৃত্যুদন্ড প্রধান রায়ের প্রতিবাদে, খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১১অক্টোবর) সকাল ১১ টায় ভাঙ্গাব্রীজস্থ কলাবাগান এলাকায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা।

এসময়,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এম এন আফসার,  আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রহমত আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন নুর, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাহেদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম ভূইয়াসহ জেলা, উপেজলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *