খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৩ ১১:৩৫:০২ || আপডেট: ২০১৮-১০-১৩ ১১:৩৫:০২
খলিল চৌধুরী, সৌদি আরব:
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক পবিত্র ওমরাহ পালনে এসেছেন।
গত ১২-অক্টোবর একটি ফ্লাইটে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে জাহাঙ্গীর কবির নানককে মক্কা মহানগর যুবলীগ সভাপতি শফিউল আলম মনিরের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন, মক্কা মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, মক্কা মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৈয়ব, মহিউদ্দিন হেলালি, আবু তাহের, জাবের মিয়া, সানশুল ইসলাম, মুহাম্মদ মাজেদ, আবুল কালাম ও নুরুল কবির প্রমুখ।