আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-১৩ ২০:৫৬:১৩ || আপডেট: ২০১৮-১০-১৩ ২০:৫৯:১২
আলাউদ্দিন, বীর কন্ঠ :
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে লোহাগাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
শনিবার (১৩অক্টোবর) সন্ধ্যায় অফিসার ইরচার্জ কার্যালয়ের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম উপজেলার শারদীয় দূর্গাৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তার জন্য আনসার-ভিডিপি ছাড়াও তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা থাকবে বলে জানান । মন্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনসহ দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ ইবনে আনোয়ার,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর ,থানার এস আই আব্দুল হক,লিটন চন্দ্র সিংহ,মফিজুর রহমান,সোহেল সিকদার,শেকাব উদ্দিন সেলিম,অজয়,আবু বক্কর,পার্থ সারথি, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নিবাস দাশ সাগর, সুজিত পাল,সভাপতি প্রকোশলী রতন দাশ , সাধারণ সম্পাদক ডাঃ লিটন দাশ,সহ- সভাপতি শিবু রঞ্জন দাশসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।