আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৩ ০০:০৪:১৮ || আপডেট: ২০১৮-১০-১৩ ০০:০৪:১৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় জাতীয় শ্রমিকলীগ শোভনদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা এহছানুল হক। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র নেতা আরাফাত ইসলাম শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য বিশিষ্ট ব্যাংকার মো: আলমগীর, যুবলীগ নেতা সুলতান আহমেদ খোকা, নাজিম উদ্দিন এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার একটি শ্রমিক বান্ধব সরকার। এ সরকার সারাদেশে শ্রমিনের উন্নয়নের পাশাপাশি ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছে। যার ধারাবাহিকতায় পটিয়ায় বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অব্যাহত রাখতে আবারো পটিয়ায় নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।