অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৭:৪৯:৩৩ || আপডেট: ২০১৮-১০-১৩ ১৭:৪৯:৩৩
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
চট্রগ্রাম – ৮ অাসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেছেন এবারের দূর্গোৎসবে যেখানে বিশৃংখলা সৃষ্টি হবে সেখানে পুলিশী এ্যাকশন থাকবে, এতে অামার লোক হলেও কোন অাপত্তি নাই।
১৩ অক্টোবর বিকালে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসবের পূজা মন্ডপের নেতৃবৃন্দদের মাঝে ভোগ্যপন্য বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও অাছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত এসভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, অা’লীগ নেতা এস এম সেলিম, রেজাউল করিম বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ। উপজেলা/পৌর এলাকার ৮৩ টি সার্বজনীন,২৮টি ব্যাক্তিগত পুজা মন্ডপের নেতৃবৃন্দদের হাতে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা দপ্তরের ব্যবস্থাপনায় এ ভোগ্যপন্য বিতরন করা হয়।