ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১০-১৩ ২২:৪১:০২ || আপডেট: ২০১৮-১০-১৩ ২৩:১৩:২২
সাতকানিয়া, বীরকন্ঠ :
সাতকানিয়া উপজেলার বাজালিয়াতে হত-দরিদ্র চিকিৎসা বঞ্চিত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বাজালিয়া সমিতি চট্টগ্রাম । শনিবার (১৩ অক্টোবর) বাজালিয়াস্থ আল মাদানী ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে বাজালিয়ার বিশেষজ্ঞ চিকৎসকগণ রোগীদের সেবা দেন।

ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার সাবেক সিভিল সার্জন ডা. মংতেঝ । ব্যতিক্রমী উদ্যোগের জন্য বাজালিয়া সমিতিকে তিনি অভিন্দন জানান। বাজালিয়া সমিতির যে কোন কর্মকান্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, বাজালিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি এডভোকেট নাছির উদ্দিন চৌধুরী, সংগঠনটির উপদেষ্ঠা মোহাম্মদ শাহা আলম, লায়ন শহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আক্তার কামাল চৌধুরী, সদস্য সালাউদ্দিন শাহরিয়ার, এডভোকেট ওসমান গণী খোকন, আল মাদানী ইনষ্টিটিউট’র অধ্যক্ষ মো: জাহেদুল আলম, ছাত্রলীগ নেতা রকিম উদ্দিন রকিব, যুব সংগঠক ইউনুস নূরী প্রমুখ।
আয়োজক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা বলেন, “সকল ধর্ম-বর্ণ ও দল-মতের সমন্বয়ে গঠিত হয়েছে বাজালিয়া সমিতি চট্টগ্রাম সংগঠনটি। বাজালিয়ার আর্থ সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাবো। আগামীত আরো নতুন ও ব্যতিক্রমী কার্যক্রম হাতে নিবো” ।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের অন্যতম সেবা ছিল কিশোরীদের কর্ণ ছেদন ও ব্লাড গ্রুপ নির্ণয়। কর্ণছেদন করতে স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের ঢল নামে।
নিজ এলাকায় ফ্রিতে চিকিসা সেবা দিতে পেতে আনন্দিত বলে জানান ক্যাম্পেইনে অংশ নেয়া চিকিৎসকরাও। এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী পেয়ে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
ভিডিও প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন