চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে সিলিন্ডারের আগুনে পুড়লো চার বসতঘর

প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৮:৩০:২৫ || আপডেট: ২০১৮-১০-১৩ ১৮:৩০:২৫

অধীর বড়ুয়া, বোয়ালখালী:

বোয়ালখালী উপজেলার চরনদ্বীপে গ্যাস সিলিন্ডারের আগুনে  পুড়ে গেছে ৪ বসত ঘর।

১২ অক্টোবর শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার চরণদ্বীপের সৈয়দ নগর গ্রামের ভরপুকুর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

বোয়ালখালী দমকল বাহিনীর  ইনচার্জ মো. শামীম উজ্জামান জানান, রান্না ঘরের রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মো. ইউনুচ মিয়া, ফরিদা বেগম, ইলিয়াছ ও চিকুন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালখালী দমকল বাহিনীর গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর দায়িত্বশীল এ কর্মকর্তা জানান, এ অগ্নিকান্ডের ঘটনায়   ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *