চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় চার হাজার পিচ ইয়াবাসহ গ্রীণ লাইন পরিবহনের চালক গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৮:১০:১৭ || আপডেট: ২০১৮-১০-১৩ ১৮:১৫:২৭

চট্টগ্রাম- কক্সবাজার  মহাসড়কের লোহাগাড়ায় উপজেলার সদর ইউনিয়ন এলাকায় ১২ অক্টোবর দিবাগত রাত ২টায় একটি গ্রীণ লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করছে পুলিশ।

আটককৃত চালকের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম (৩৬)। সে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিঝি চৌধুরী পাড়ার মৃত নুরু মিয়ার পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী একটি গ্রীণ লাইন পরিবহনে তল্লাশি চালায় এস আই আব্দুল হকের নেতৃত্বে একটি পুলিশি দল। এ সময়  চালকের সীটের নিচে তল্লাশি করলে মিলে  ৪হাজার পিচ ইয়াবা।  পরে চালককে আটক করা হয় । আটককৃত চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *