চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে:  সামশুল হক এমপি

প্রকাশ: ২০১৮-১০-১৪ ০১:৩১:০১ || আপডেট: ২০১৮-১০-১৪ ০১:৩১:০১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার সাংসদ, প্রাথমিক গণশিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে উন্নয়নের মহা উৎসব চলছে। এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে আজ বিশ্বে একটি আত্মমর্যাদাশীল জাতি ও স্বল্পতম সময়ের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এখন তিনি বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ২০৪১ সালে উন্নত রাষ্ট্র ও ২১০০ সালে ডেল্টা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অংগ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আ’লীগের বিগত ১০ বছরের দৃশ্যমান উন্নয়ন প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি গতকাল পটিয়ার কচুয়াই ইউনিয়ন আ’লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কচুয়াই ইউনিয়ন আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উৎফল সরকার রাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রবীণ আ’লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আলমগীর আলম, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান মাহবুবুর রহমান, আবু ছালেহ চৌধুরী, এম. এজাজ চৌধুরী, শহিদুল আলী মঞ্জু, লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, মাজেদা বেগম শিরু, ঋষি বিশ্বাস, মুছা খান, সামশুল আলম, জয় প্রকাশ দত্ত, মুজিবুল হক নবাব, আবু তৈয়ব, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, শাহজাহান, এনাম মজুমদার, সেলিনা বেগম, সাইফুল আলম মেম্বার, শওকত রাসেল, নেজাম উদ্দিন, মো. এরশাদ, তারেকুর রহমান তারেক, নেজাম উদ্দিন, কোরবান আলী, নাজমুল সাকের সিদ্দিকী, সাজ্জাতুল বশর, শাহাদাত হোসেন জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *