চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

এরশাদকে ছাড়া কোন দল একক সরকার গঠন করতে পারবে না: পটিয়ায় সামশু মাষ্টার 

প্রকাশ: ২০১৮-১০-১৪ ০১:২৭:২৫ || আপডেট: ২০১৮-১০-১৪ ০১:২৭:২৫

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সামশুল আলম মাষ্টার বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের সমর্থন ছাড়া কোন দলই একক ভাবে সরকার গঠন করতে পারবে না। তিনি আরো বলেন, অতীতে আওয়ামী লীগকে জাপা সমর্থন দিয়ে ৩ বার ক্ষমতায় বসালেও জাতীয় পার্টির কোনো লাভ হয়নি। দেশের মানুষ শান্তিতে নেই। প্রতিদিন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, লুটপাট, ঘুম, খুন বৃদ্ধি পেয়েছে। শান্তিতে বসবাস করতে হলে এরশাদকে লাঙল প্রতীকে ভোট দিয়ে দেশের জনগনকে বিজীয় করতে হবে। তিনি গতকাল শনিবার সন্ধায় পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন পৌর জাতীয় পার্টির সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম। জাপার নেতা জাফর আহমদের সভাপতিত্বে সিদ্দিক আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম বাঁশি, পৌর সিনিয়র সহ-সভাপতি, আবদুর রহমান বাবুল। বক্তব্য রাখেন আবদুর রহিম সও:, জসিম উদ্দিন বাবর, রমজান আলী, আবু সৈয়দ, পেয়ারু, নুরুল আলম বাচ্ছু, ফজল কাদের, নুর আলম ড্রাইভার, মো: রোকন, আমিন, হেলাল, নেজাম উদ্দিন, মো: টুনু, হাসমত আলী, হারুন, ইউসুফ, মনজু, রবিউল হাসান প্রমুখ। সভা শেষে জাফর আহমদকে সভাপতি, সিদ্দিক আহমদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৮ নং ওয়ার্ড জাপা কমিটি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *