চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কর্মবিরতিতে যাচ্ছে পল্লী বিদ্যুতের মিটার রিডার- ম্যাসেঞ্জাররা 

প্রকাশ: ২০১৮-১০-১৪ ২৩:৪৮:৪৪ || আপডেট: ২০১৮-১০-১৪ ২৩:৪৮:৪৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষনা দিয়েছে পল্লী বিদ্যুতের মিটার রিডার-ম্যাসেঞ্জাররা। চাকুরির নিয়মিতকরন, অভিজ্ঞতা সনদধারীদের পুন:বহাল ও কাজের পরিমান কমানোর দাবিতে তারা এই কর্মসূচির ঘোষনা দিয়েছেন। রোববার (১৪ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের কাছে পল্লী বিদ্যুৎ মিটার রিডার-ম্যাসেঞ্জার কল্যান পরিষদের ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়।রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার-ম্যাসেঞ্জার কল্যান পরিষদের সভাপতি সজল দাশ বলেন, “ মাসে দুই হাজার মিটার রিডিং ও সম পরিমান বিল বিতরনের জন্য মিটার রিডার ও ম্যাসেঞ্জার প্রয়োজন হয় ১১ হাজার ৭ শত জন। দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ অফিসে রয়েছে ৮ হাজার ১ শত ৪৯ জন।  কিন্তু আরো ৩ হাজার ৫ শত ৫১ জনের কাজ নিয়োজিতদের বাড়তি করতে হ”েছ। পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ২ কোটি ৩৪ লাখ গ্রাহকের জন্য মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা চুক্তি ভিত্তিক কাজ করে থাকে। তিন বছর পর চুক্তি নবায়ন না করলে চাকুরি থাকেনা। চাকুরি ¯’ায়ী করন, অভিজ্ঞতা সনদধারীদের পুন:বহাল ও কাজের পরিমান কমানোর দাবিতে সারাদেশে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হ”েছ। পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের ৩৫ জন মিটার রিডার-ম্যাসেঞ্জার কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক স্মারকলিপি দেন। কয়েকদিনের মধ্যে তাদের দাবি না মানলে রাঙ্গুনিয়ায়সহ সারাদেশের মিটার রিডার-ম্যাসেঞ্জাররা কর্মবিরতিতে যাবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *