চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অঘোষিত ধর্মঘট : চরম ভোগান্তিতে পড়েছে মানুষ

প্রকাশ: ২০১৮-১০-১৪ ১৬:৪৩:২৭ || আপডেট: ২০১৮-১০-১৪ ১৬:৪৩:২৭

ছাত্রলীগ কর্তৃক হানিফ পরিবহন কাউন্টার ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অঘোষিত ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা। আজ রবিবার সকাল থেকে চট্টগ্রাম থেকে  কক্সবাজার মহাসড়কে সকল ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে কোন পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

এই বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের ম্যানেজার সলিল জানান, কাউন্টার ভাংচুরের প্রতিবাদে শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছে।  শ্রমিকরা গাড়ি না চালালে আমাদেরতো কিছুই করার নেই। উল্লেখ্য, গতকাল শনিবার  দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু ও দামপাড়ায় হানিফ পরিবহনের দুটি কাউন্টারে ভাঙচুর ও লুটপাট শেষে কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *