আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-১৪ ২৩:৩৯:৫২ || আপডেট: ২০১৮-১০-১৪ ২৩:৩৯:৫২
লোহাগাড়া উপজেলার চরম্বা তেলিবিলা রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা এম,শফিউল আজম শহিদ।
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র (শিক্ষানুরাগী)প্রতিনিধি হিসাবে তাঁকে মনোনীত করা হয়।
এম,শফিউল আজম শহিদ,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, তার বাবা,অবঃপ্রাপ্ত বাংলাদেশ রেলওয়ের সিনিয়র অফিসার।
তিনি এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাংসদ নদভীর সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন
এদিকে শহিদ চরম্বা স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় চরম্বার বিভিন্ন সামাজিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। শহিদ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা চেয়েছেন।