আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৪ ০১:২২:০৬ || আপডেট: ২০১৮-১০-১৪ ০১:২২:০৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার দক্ষিণ জিরি খালের পাশ থেকে জিয়াউর রহমান (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। গতকাল শনিবার সকালে ৯ টার দিকে জিরি ইউনিয়নের মহিরা খালের দক্ষিণ পাশের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা সহ ৪ জনকে আটক করেছেন বলে থানা সূত্রে প্রকাশ।
জানা যায়, গত ৯ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় নিহত জিয়াউর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। ঘটনার ৪ দিন পর পাশ্ববর্তী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হচ্ছেন রেজাউল করিম (৪৫), নূর সৈয়দ (৪০), রাজিয়া বেগম (৩০), নাজমা বেগম (২৫)।
এব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, নিহত জিয়াউর রহমানের সাথে পাশ্ববর্তী চাচা ও চাচাতো ভাইদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আশংকা করা হচ্ছে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।